গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী-২০২৬ ও ভাড়ার তালিকা
আপনি কি ট্রেনে করে গাইবান্ধা থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে লালমনি এক্সপ্রেসে করে ভ্রমন করতে ইচ্ছুক। কিন্তু ট্রেন কখন ছাড়ে, কখন পৌঁছে, কত ভাড়া সে সম্পর্কে জানা নেই? লালমনি এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন জনের কাছে অথবা গুগলে অনুসন্ধান করছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা জানার জন্য গাইবান্ধা থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে যারা যেতে চান তাদের অনেকেই খোঁজ নিয়ে থাকেন। এই আর্টিকেল থেকে জেনে নিন গাইবান্ধা টু ঢাকা চলাচলকারী লালমনি এক্সপ্রেস ট্রেন কখন ছাড়ে, কোন্ কোন্ স্টেশনে যাত্রাবিরতি দেয়, ভাড়ার পরিমাণ কত, ইত্যাদি তথ্য। মনোযোগ সহকারে আর্টেকেলটি পড়ুন এবং জেনে নিন লালমনি এক্সপ্রেসে ভ্রমনের বিস্তারিত তথ্য।
পেজ সূচীপত্রঃ গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
- গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেন টিকিটঃ অনলাইন বনাম অফলাইন
- শেষ কথাঃ গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের কোলাহলমুক্ত একটি শহর। এখানকার নদী, চর আর বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য ভ্রমনপিপাসুদের এক অন্যরকম অনুভূতি দেয়। এখানে এলে বোঝা যায়, বাংলাদেশের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে গ্রামে। তাই অনেকে ভ্রমনের উদ্দেশ্যে আসেন। আবার গাইবান্ধা থেকে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। আবার গাইবান্ধা থেকে পণ্য কেনা-বেচা, পড়াশুনা, চিকিৎসা, দাপ্তরিক কাজ সম্পাদন ইত্যাদি নানা কাজে অনেক মানুষ রাজধানী ঢাকা গমন করেন। গাইবান্ধা থেকে ঢাকা
যাতায়াতের জন্য লালমনি এক্সপ্রেস ট্রেন হচ্ছে একটি নিরাপদ ও
সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা।
গাইবান্ধা টু ঢাকা রুটে ট্রেন ও বাসে ভ্রমন করা যায়। যানজট এড়িয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের জন্য এই সকল ভ্রমনকারীগণ বাসের পরিবর্তে এই ট্রেনকেই বেছে নেন। আর গাইবান্ধা থেকে ঢাকা ভ্রমনের ট্রেনগুলির মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি জনপ্রিয় ও আরামদায়ক মাধ্যম হিসেবে দীর্ঘদিন হতে
বিবেচিত। এই রুটে ট্রেনে ভ্রমন করতে ইচ্ছুক যাত্রীদের সুবিধার্থে গাইবান্ধা টু ঢাকা
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার হার
গাইবান্ধা টু ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি ২০২৬ সালে কখন
ছাড়ে, কখন পৌঁছে, ভাড়া কত টাকা, কিভাবে টিকিট কাটা যায় ইত্যাদি আপ টু ডেট তথ্য
নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনার গাইবান্ধা টু ঢাকা ভ্রমন পরিকল্পনা অনেকটাই সহজ হবে বলে বিশ্বাস করি।
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
গাইবান্ধা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই কোন্ কো্ন্ ট্রেন এই রুটে চলাচল করে থাকে। এই রুটে বর্তমানে চারটি আন্তঃনগর
ট্রেন চলাচল করে। চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলি হচ্ছে-১. লালমনি এক্সপ্রেস, ২. রংপুর এক্সপ্রেস, ৩. বুড়িমারী এক্সপ্রেস।
এই আর্টিকেলে আমরা মূলতঃ আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন নিয়েই আলোচনা করব।
অন্য আর্টিকেলে অন্য এক্সপ্রেস ট্রেন নিয়ে লেখার প্রত্যাশা রইল। গাইবান্ধা থেকে ছেড়ে
আসার সময় এই ট্রেনটির পরিচিতি নম্বর হচ্ছে লালমনি এক্সপ্রেস-৭৫২।
লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ০৭ মার্চ, ২০০৪ সালে। তখন থেকে এই ট্রেন
এই রুটে নিয়মিত চলাচল করছে। এই ট্রেনে সাধারনতঃ ১৪ টি বগি বা কোচ থাকে। এর মধ্যে ২ টি এসি কোচ, ৮ টি নন-এসি কোচ, ১ টি পাওয়ার কার, ১ টি খাবারের (প্যান্ট্রি) কার ও ২ টি গার্ড কার। মোট আসন সংখ্যা-৬৫০ টি। মিটার গেজ ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন-লোকোমোটিভ (ক্লাস-২৯০০) ব্যবহৃত হয়।
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনে যারা ভ্রমন করতে চান তাদের জন্য লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা
অত্যন্ত জরুরী। গাইবান্ধা স্টেশন হতে কখন ছাড়ে, কখন ঢাকায় পৌছায়, কোন্ কো্ন্ স্টেশনে যাত্রা বিরতি দেয়, টিকিট ক্রয়ের ব্যবস্থা কি, ভাড়ার হার কত, ইত্যাদি অনেক তথ্য ট্রেন ভ্রমন নির্বিঘ্ন করার জন্য ট্রেনের সময়সূচী সম্পর্কে ভালোভাবে জানা থাকা আবশ্যক। এই
আর্টিকেল পড়লে আপনারা টেনের সকল সময়সূচী বিস্তারিত জেনে যাবেন। সকলের সুবিধার
জন্য এই আর্টেকেলটি লেখা হয়েছে। বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
লালমনি এক্সপ্রেস ট্রেনটির সাপ্তহিক ছুটি প্রতি শুক্রবার। শুক্রবার ছাড়া
সপ্তাহের অন্য ছয় দিন দুপুর ১১ঃ২৭ মিনিটে গাইবান্ধা স্টেশন ত্যাগ করে এবং প্রায় ৮ ঘন্টা ১৮ মিনিট চলার পর রাত ১৯ঃ৪৫ ঘটিকায় ঢাকা পৌঁছায়।
নীচে গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর সময়, সাপ্তাহিক
ছুটির দিন ইত্যাদি তথ্য ছক আকারে দেয়া হলো।
| ট্রেনের নাম ও নম্বর | যে স্টেশন থেকে ছাড়ে | ছাড়ার সময় | যে স্টেশনে গন্তব্য | গন্তব্যে পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|---|
| লালমনি এক্সপ্রেস-৭৫২ | গাইবান্ধা | দুপুর ১১ঃ২৭ | ঢাকা | রাত ১৯ঃ৪৫ | শুক্রবার |
আরও পড়ুনঃ খুলনা টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ও ভাড়ার হার
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্মপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই গাইবান্ধা টু ঢাকা চলাচলকারী লালমনি এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে কতক্ষণের যাত্রাবিরতি
করে থাকে। কোন্ স্টেশনে কতক্ষণ থামে সেটা জানা থাকলে
যাত্রা পরিকল্পনা ও সেই অনুযায়ী ওঠা-নামা করতে সুবিধা হয়। নীচে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির তথ্য প্রদান করা হলো।
লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনঃ
লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি শুরু ও শেষ স্টেশন বাদে যাত্রাপথে মোট ১২ টি
স্টেশনে যাত্রাবিরতি করে থাকে। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির সময় বিভিন্ন
রকম। সেই তথ্য নীচে প্রদান করা হলো।
| স্টেশনের নাম | পৌঁছে | ছাড়ে | স্টেশনে বিরতি |
|---|---|---|---|
| গাইবান্ধা | ১১ঃ২৪ | ১১ঃ২৭ | ০ঃ০৩ মিনিট |
| বোনার পাড়া | ১১ঃ৪৯ | ১১ঃ৫২ | ০ঃ০৩ মিনিট |
| সোনাতলা | ১২ঃ০৯ | ১২ঃ১১ | ০ঃ০২ মিনিট |
| বগুড়া | ১২ঃ৪১ | ১২ঃ৪৪ | ০ঃ০৩ মিনিট |
| সান্তাহার | ১৩ঃ৩০ | ১৩ঃ৩৫ | ০ঃ০৫ মিনিট |
| নাটোর | ১৪ঃ৪৮ | ১৪ঃ৫০ | ০ঃ০২ মিনিট |
| আজিমনগর | ১৪ঃ১৮ | ১৪ঃ২১ | ০ঃ০৩ মিনিট |
| বড়াল ব্রীজ | ১৫ঃ৩৭ | ১৫ঃ৩৯ | ০ঃ০২ মিনিট |
| উল্লাপাড়া | ১৫ঃ৫৯ | ১৬ঃ০৩ | ০ঃ০৪ মিনিট |
| এম মনসুর আলী | ১৬ঃ২২ | ১৬ঃ২৫ | ০ঃ০৩ মিনিট |
| ইব্রাহিমাবাদ | ১৬ঃ৪৩ | ১৬ঃ৫০ | ০ঃ০৭ মিনিট |
| টাঙ্গাইল | ১৭ঃ১০ | ১৭ঃ১৮ | ০ঃ০৮ মিনিট |
| জয়দেবপুর | ১৮ঃ৩৮ | ১৮ঃ৪০ | ০ঃ০২ মিনিট |
| ঢাকা | ১৯ঃ৪৫ | স্টেশনে অবস্থান | যাত্রা শেষ |
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই গাইবান্ধা টু ঢাকা চলাচলকারী লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার। আন্তঃনগর এই ট্রেনটিতে
বিভিন্ন রকম আসন ব্যবস্থা রয়েছে। আসন ভিত্তিক ভাড়ার
তালিকা দেয়া হলো। তালিকায় উল্লেখিত সকল ভাড়া ভ্যাট সহ বিবেচনা করতে হবে।
তবে অনলাইনে টিকিট কাটতে হলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ (বিশ) টাকা যোগ
হবে।
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাঃ
(গাইবান্ধা হতে-)
| স্টেশনের নাম | শোভন চেয়ার আসনের ভাড়া, টাকা | স্নিগ্ধা আসনের ভাড়া, টাকা | এসি-সীট আসনের ভাড়া, টাকা |
|---|---|---|---|
| গাইবান্ধা | -- | -- | -- |
| বোনারপাড়া | ৫০ | ১৩৩ | ১৬১ |
| সোনাতলা | -- | -- | -- |
| বগুড়া | ৭৫ | -- | -- |
| সান্তাহার | ১২৫ | ২৩০ | ২৭৬ |
| নাটোর | ১৭৫ | ৩২৮ | ৩৯৭ |
| আজিমনগর | ২০০ | -- | ৪৬০ |
| বড়ালব্রীজ | ২৫০ | -- | ৫৬৯ |
| উল্লাপাড়া | ২৭৫ | ৫১৮ | ৬২৭ |
| এম মনসুর আলী | ২৯৫ | -- | ৬৭৮ |
| ইব্রাহিমাবাদ | ৪৫৫ | ৪৬৬ | -- |
| টাঙ্গাইল | ৪৮০ | ৯১৪ | ১০৯৮ |
| জয়দেবপুর | -- | -- | -- |
| ঢাকা | ৫৯৫ | ১১৩৯ | ১৩৬৯ |
উল্লেখ্য, এই ভাড়ার তালিকা বর্তমান প্রচলিত হার অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই
হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ
রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ই-টিকেটিং সাইট (eticket.railway.gov.bd) দেখার
জন্য অনুরোধ করা হলো।
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেন টিকিটঃ অনলাইন বনাম অফলাইন
গাইবান্ধা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা উপরে দেয়া হয়েছে। এই রুটে ভ্রমনের উদ্দেশ্যে টিকিট কাটার জন্য দুই রকম পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ১. অনলাইন পদ্ধতি, ২. অফলাইন পদ্ধতি। আসুন এই দুই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাক।
অনলাইন পদ্ধতিঃ
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইন ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে ভ্রমনেচ্ছু যাত্রীগণ অগ্রীম টিকিট কাটার ক্ষেত্রে যে তারিখে টিকিট কাটতে চাচ্ছেন তার পরবর্তী ১০ দিনের মধ্যবর্তী যে কোনো দিনের টিকেট কিনতে পারবেন। অনলাইনে টিকেট কাটার জন্য ওয়েবসাইটের লিংক (eticket.railway.gov.bd) অথবা মোবাইল এপস (Rail sheba) ব্যবহার করা যায়। টিকিটের মূল্য নগদ, বিকাশ, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
আরও পড়ুনঃ হোমিওপ্যাথি কি? উপকারিতা, ব্যবহার ও ভুল ধারণা
অফলাইন পদ্ধতিঃ
সরাসরি স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট কাটার পদ্ধতি হলো অফলাইন পদ্ধতি। অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিও চালু আছে। বর্তমানে স্টেশনে গিয়ে ভেন্ডিং মেশিন দিয়েও টিকিট কাটা যাচ্ছে। তবে সব স্টেশনে এ’ পদ্ধতি এখনও উন্মুক্ত হয়নি। যারা এখনও অনলাইন ব্যবস্থায় অভ্যস্ত নন বা ইন্টারনেট সুবিধা কম ব্যবহার করেন, তাদের জন্য কাউন্টারে টিকিট কাটার ব্যবস্থা এখনো অনেকটাই সুবিধাজনক।
শেষ কথাঃ গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ২০২৬ এবং ভাড়ার তালিকা
গাইবান্ধা টু ঢাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ এবং ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত
আলোচনা করা হলো। গাইবান্ধা টু ঢাকা ট্রেনের রুটটি আমাদের দেশে ভ্রমন পিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যাতায়াত মাধ্যম। এই রুটে চালাচলকারী অন্যান্য ট্রেনের মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে আপনারা সহজেই চলাচল করতে
পারবেন।
এই কনটেন্টে এই রুটে যে সকল ট্রেন চলাচল করে তার মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে যাত্রা
বিরতি দেয়, কতক্ষণ যাত্রা বিরতি দেয়, আসন শ্রেণী অনুযায়ী ভাড়ার হার, ট্রেনে কি
সুবিধা পাওয়া যায় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা
হয়েছে।
আশাকরি যারা দিনে গাইবান্ধা হতে রওনা হয়ে সন্ধ্যার মধ্যে ঢাকা পৌছে যেতে চান তাদের জন্য লালমনি এক্সপ্রেস ট্রেনটি হতে পারে সবচেয়ে পছন্দের। এই কনটেন্টটির মাধ্যমে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা, ভাড়ার তথ্য জানার মাধ্যমে আপনাদের যাত্রা স্মরণীয় ও আরামদায়ক হোক। এই প্রত্যাশা রইল। আমরা গাইবান্ধা ঢাকা রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সময়সূচী ও ভাড়ার হার অন্য কনটেন্টের মাধ্যমে জানানোর আশা রাখি। তাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

বহুবিধ.কম-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url